রংপুরে কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প

৫ মার্চ, ২০২০ ২১:২৮  
শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ এর প্রস্তুতিতে বৃহস্পতিবার , রংপুর জেলার কাউনিয়ায় অনুষ্ঠিত হয়েছে “কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প ২০২০- রংপুর পর্ব।” উপজেলার হারাগাছ পৌরসভায় ড্রিমস ফর টুমরো সেন্টারে ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। ক্যাম্পে ৩ টি বিদ্যালয়ের মোট ৩৩ জন শিক্ষার্থী একত্রিত হয়ে হাতে কলমে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা শেখার সুযোগ পায়। ক্যাম্পটিতে শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা ও বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, গ্রাফ, মাপজোখ সম্পর্কে ধারণা দেয়া এবং বিভিন্ন মজার মজার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট দেখানো হয়। সায়েন্স ক্যাম্প শেষে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করে। হারাগাছ-এর ক্যাম্পটি পরিচালনা করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অ্যাকাডেমিক টিমের সদস্য মুশফিকুর রহমান প্রিয় এবং মোঃ সাইম সরকার সিফাত।